সিপ্লাস ডেস্ক: হাটহাজারীতে গলাকাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গলাকাটা যুবকের নাম নাজমুল (২২)। তিনি লেগুনাচালক বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের চন্দ্রাবিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এসআই মঞ্জুর দোহা জানায়, লেগুনাচালক নাজমুল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা মো. মজনুর ছেলে। তিনি পাহাড়তলী সাগরিকা এলাকায় পরিবার-পরিজন নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। গত শনিবার একটি ভাড়ায় চালিত লেগুনাসহ নাজমুল নিখোঁজ হয়। এর মধ্যে মঙ্গলবার বুড়িশ্চার ইউনিয়নের চন্দ্রাবিলে লেগুনাচালক নাজমুলের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি।
হাটহাজারী মডেল থানার ওসি মাসুদ আলম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লেগুনাচালকের লাশ উদ্ধার করে। এরপর তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

