সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় র্যাব অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ১টি ওয়ানশুটারগান, ৫ রাউন্ড গুলি, ১৪টি রামদা, ১টি চাইনিজ কুড়ালসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন; নগরীর পাঁচলাইশ হামজারবাগ এলাকার মো. হোসাইনের পুত্র মো. আবু বক্কর (২২) ও হাটহাজারীর ফতেয়াবাদ এলাকার মো. বিল্লালের পুত্র মো. সাঈদ।
র্যাব সূত্রে জানা যায়, আজ শনিবার (২৩ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত।








