হাটহাজারীর চিকনদণ্ডীতে শাশুরিকে নির্যাতনের মামলায় গ্রেফতার হয়েছেন পুত্র।
শনিবার বিকাল ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারীর নাম নুর বেগম(৩৭)
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার এসআই আসাদ।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মা’কে মারধর, নির্যাতনের অভিযোগে চট্টগ্রামের হাটহাজারী থানার জনৈক মৃত আব্দুর রউফের ছেলে বাহাদুর ও পুত্রবধূ নুর বেগমের নামে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারী পরোয়ানা জারী করেছিলেন।
এর প্রেক্ষিতে শনিবার(১৬নভেম্বর) হাটহাজারী থানা পুলিশ অভিযুক্ত নুর বেগমকে গ্রেফতার করেন।
মামলার বাদীনি-মা এতে আংশিক স্বস্তি প্রকাশ করেন, তিনি ন্যায়-বিচারের প্রত্যাশায় রয়েছেন।








