হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে গোপন সংবাদ ভিত্তিতে সরকারি খাদ্য অধিদপ্তরের ট্রাকসহ চালজব্দ করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে হাটহাজারী চৌধুরীহাটের পশ্চিম দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১নং পাহাড়তলী ওয়ার্ডের ঠান্ডাছড়ি রিসোর্টের পূর্ব পাশে রাসেলের ঘর থেকে এই চালগুলো জব্দ করা হয়।

জানতে চাইলে হাটহাজারী মডেল থানার এসআই মোঃ ইউনুস মিয়া সিপ্লাসকে বলেন, রাঙ্গামাটি থেকে একটি সরকারি খাদ্য অধিদপ্তরের চালের ট্রাক ঠান্ডাছড়ি এলাকার ট্রাক ড্রাইভার নেজাম প্রকাশ চাকমা জামাই তার শালির জামাই রাসেলে ঘরে রাখছে। গোপন সংবাদের খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি।
ঘটনার সত্যতা স্বীকার করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ আলম সিপ্লাসকে জানান, গোপন সংবাদের খবর পেয়ে ১৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। আইনানুগভাবে মামলার প্রক্রিয়াধীন চলছে।








