নিউজটি শেয়ার করুন

নিম্নমানের চাল বিতরণ করায় হাটহাজারীতে ডিলারশীপ বাতিল

হাটহাজারী প্রতিনিধি: সরকারী চাল বিক্রী করে জনগণকে নিম্নমানের চাল বিতরণ করায় হাটহাজারীতে ডিলারশীপ বাতিল করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।

হাটহাজারীতে দুইদিন অভিযান চালিয়ে ৯৭ বস্তা ওএমএস’র চাল জব্দ করলেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ জুন) ৩০ বস্তা এবং রবিবার (২১জুন) ৬৭ বস্তা মোট ২ দিন অভিযান পরিচালনা করে ৯৭ বস্তা ওএমএস’র চাল জব্দ করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমিন।

হাটহাজারী পৌরসদরের বাসস্ট্যান্ড এলাকায় দিদার টাওয়ারের গাউছিয়া স্টোর থেকে এ চাল জব্দ করেন।

জানা যায়, অভিযুক্ত ডিলার ইউসুফ সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর ওই চাল (যার বাজার মূল্য ৪২ টাকা) ৩৮ টাকা কেজি দরে বিক্রি করে তার পরিবর্তে জনগণকে নিম্নমানের চাল বিতরণ করা হয়।

এ অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ রোববার (২১ জুন) মো. ইদ্রিছ মিয়ার পুত্র মো. উইসুফের ডিলারশী বাতিলে আদেশ জারি করে হাটহাজারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।