নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে সুন্নি সমাজ কল্যাণ পরিষদের যুগপূর্তি অনুষ্ঠান ৩০ ও ৩১ জানুয়ারী

হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক ও অরাজনৈতিক সংগঠন সুন্নি সমাজ কল্যাণ পরিষদের প্রথম যুগপূর্তি অনুষ্ঠান আগামী ৩০ ও ৩১ জানুয়ারী অনুষ্ঠিত হবে।

দক্ষিণ নাঙ্গলমোড়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ২দিন ব্যাপী এই যুগপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রথম দিন ৩০ জানুয়ারী বৃহস্পতিবার ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দিনেরর উদ্বোধনের মধ্য দিয়ে ও সুন্নি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি কাজী মাওলানা মোঃ লোকমান হাকীমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ সূচনা হবে।

সকালে যুগপূর্তি উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ ও মাহফিলের মধ্য দিয়ে প্রথম দিন শেষ হবে।

দ্বিতীয় দিন ৩১ জানুয়ারী শুক্রবার গাউছিয়া রহমানিয়া শামস মঞ্জিলের সাজ্জাদানশীন শাহজাদা ওমর ফারুক আল-হাসানী আল-মাইজভাণ্ডারীর উদ্বোধনের মধ্য দিয়ে ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা হাফেজ সোলাইমান আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হবে।

সকালে প্রথমে এলাকার সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রি চিকিৎসা ও বিকাল থেকে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। রাতে আখেরি মোনাজাত ও তাবরুক বিতরনের মধ্য দিয়ে যুগপূর্তি ২দিনের অনুষ্ঠানের সমাপ্তি হবে।

উক্ত দুইদিন ব্যাপী যুগপূর্তি অনুষ্ঠানে সুন্নি সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে।