হাটহাজারী প্রতিনিধি: রাউজান থেকে বিয়ের অনুষ্ঠান শেষে রাতে প্রাইভেটকার গাড়ি করে বাড়ি ফেরার পথে সত্তারাঘাট ব্রিজের পরে গড়দুয়ারা সড়ক মোড়ে রাস্তার পাশে থাকা একটি বাসের সাথে ধাক্কা লেগে কারটি দুমড়ে মুচড়ে যায়।এ সময় ঘটনাস্থলেই হোসেন তারেক বাপ্পা (২৪) নামের এক যুবক নিহত ও আহাদ নামের একজন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার(১৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে হাটহাজারীর অংশে রাঙ্গামাটি মহাসড়কের সত্তারঘাট এলাকার গড়দুয়ারা মোড়ে এ দুর্ঘটনা সংগঠিত হয়।
দুর্ঘটনা কবলিত কার গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাপ্পা নিহত হয় তার খালাতো ভাই আহাদ গুরুতর আহত হয়।
খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ও দুর্ঘটনা কবলিত গাড়ি থানা হেফাজতে নিয়ে আসে। গাড়িতে থাকা খালাতো ভাই আহাদকে চট্টগ্রাম শহরে একটি বেসরকারী হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয়।
সুত্রে জানা যায়, পার্শ্ববর্তী রাউজানে বিয়ের অনুষ্ঠান শেষে রাতে নিজস্ব গাড়ি করে বাড়ি ফেরার পথে সত্তারাঘাট ব্রিজের পরে গড়দুয়ারা সড়ক মোড়ে রাস্তার পাশে থাকা একটি বাসের সাথে ধাক্কা লেগে কারটি দুমড়ে মুচড়ে যায়।
এতে বাপ্পার শরীরের বিভিন্ন অংশ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। গুরুতর আহত আহাদকে উদ্ধার করে আইসিউতে ভর্তি করা হয়।
নিহত বাপ্পা মেখল ইউনিয়নের পশ্চিম মেখল ডাঃ আবদুর রশিদের বাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কালাম (কনক)’র দ্বিতীয় পুত্র। বর্তমানে কলেজ গেইট পশু হাসপাতালের পাশে কনক বিল্ডিংয়ে থাকে।
হাটহাজারী মডেল থানার অপারেশন অফিসার তৌহিদুল করিম সত্যতা স্বীকার করে সিপ্লাসকে বলেন, ঘটনাস্থল থেকে গাড়ি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে, পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য,অক্সিজেন মোড় থেকে শুরু হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কের রাস্তার দুই পাশে দিনরাত অবৈধভাবে গাড়ি পার্ক করে রাখা হয়। সম্পৃক্ত প্রশাসন গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় প্রতিনিয়ত যানজটসহ সড়ক দুর্ঘটনা হয়ে থাকে এই সড়কে।








