Site icon CPLUSBD.COM

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ৩

চান্দগাঁওয়ে ঘাতক বাস কেড়ে নিল গৃহবধুর প্রাণ

ছবি: সংগৃহীত

হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে  চারিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি- পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ১ ও ৩ জন গুরুতর আহত হয়েছে।

৯ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ৩ টায় হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া কাজীর খীল  রাস্তার মুখে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

এতে স্থানীয় একটি মসজিদের ইমাম ঘটনাস্থলে নিহত হন।  সিএনজির চালক ও আরো দুই যাত্রী গুরুতর আহত হয়।

তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাওলানা হারুনকে মৃত ঘোষণা করে। অন্য তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহত মাওলানা হারুন (৩৮) শেরপুর শ্রীবরদী থানার সৈয়দ আলীর ছেলে বলে জানা যায়। গুরুতর আহতরা হলেন, রাউজান উপজেলার ফকিরহাট এলাকার আবুল হোসেনের ছেলে সুলতান (৩০) ও হাটহাজারী উপজেলা চারিয়া এলাকার নুরুল হকের ছেলে আলী আজম(২৫)।

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার   ডাঃ সুচিত্রা চৌধুরী সিপ্লাসকে বলেন,মাওলানা হারুন নামে একজন আমাদের মেডিকেলে আনার আগেই মারা গিয়েছেন অন্য দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।