নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে হেফাজতের নাশকতা ঠেকাতে আওয়ামী লীগের অবস্থান, সতর্ক পুলিশ

সিপ্লাস প্রতিবেদক: হেফাজতে ইসলামের ডাকা হরতালে নাশকতা ঠেকাতে হাটহাজারীতে অবস্থান নিয়েছে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। একই সাথে সড়কে ব্যারিকেড দিয়ে হরতাল পালন করছে হেফাজতের নেতা কর্মীরা।

এছাড়া পুলিশও ঐ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।

রোববার (২৮ মার্চ) সকাল থেকে উভয় পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

ছাত্রলীগের অবস্থান

এদিকে হাটহাজারী মাদরাসা গেইটে অবস্থান নিয়ে হরতালের সমর্থনে মিছিল করে হেফাজতে ইসলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই হাটহাজারীতে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন রয়েছে।

আওয়ামীলীগের অবস্থান
হাটহাজারী বাস স্ট্যান্ড থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ফতেয়াবাদ, চৌধুরীহাট, অক্সিজেন এলাকায় অভ্যন্তরীণ গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইটে সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সকাল থেকে পুলিশ সতর্ক অবস্থানে আছে। কোথাও এখনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।