হেফজতে ইসলামী বাংলাদেশ মঙ্গলবার দেশের জেলা গুলোতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।
ভোলার বোরহান উদ্দিনে ফেইসবুকে ধর্ম অবমাননাকর পোষ্ট দেয়ার অভিযোগে পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষে ৪জন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে হাটহাজারীতে সোমবার এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামীর মহাসচিব জুনায়েদ বাবুনগরী এ ঘোষণা দেন ।
সংবাদ সম্মেলনে হেফাজত নেতারা নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার জন্য সরকারের কাছে আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা তাজুল ইসলাম, পীর সাহেব ফিরোজ শাহ, যুগ্ম মহাসচিব লোকমান হাকিম, সলিমুল্লাহ, মাহমুদুল হাসান।
সংবাদ সম্মেলনে হেফাজত নেতারা ধর্ম অবমাননাকারী বিপ্লব চন্দ্রের ফাঁসির দাবি জানান।

