Site icon CPLUSBD.COM

হাটহাজারীতে ১ পরিবারের ৩ জনের মৃত্যু, একই সাথে জানাযা

মোঃ আলমগীর হোসেন, হাটহাজারী প্রতিনিধিঃ  হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুছা বাপের বাড়ি প্রকাশ মাওলানা মুনছুরের বাড়িতে কয়েক ঘণ্টার ব্যবধানে ৩জন মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) হাটহাজারী উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক গোলাম মোস্তফা নিশানের দাদীর মৃত্যু হয় সন্ধ্যায় এবং কয়েক ঘন্টার মধ্যেই তার আপন বড় চাচার মৃত্যু হয়। একইদিন পাশাপাশি ঘরে কয়েক ঘন্টার ব্যবধানে দুটি আকস্মিক মৃত্যু দেখে নিশানের মা নিজ বাসায় বুকে ব্যাথা অনুভব করেন। স্বজনরা ও এলাকাবাসী তাকে হাটহাজারী একটি বেসরকারি মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

শুক্রবার (২১আগস্ট) সকাল ১১টায় ছিপাতলী মাদ্রাসার মাঠে একইসাথে তিন জনের নামাজে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানা যায়, গোলাম মোস্তফা নিশান হাটহাজারী উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক ও হাটহাজারী কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

মৃতব্যক্তিরা হলেন, জি এম নিশানের মা মরহুম রুহুল আমিনের স্ত্রী বেগম রোকেয়া (৪৫), তার দাদী আবছারের মা সোহাগ খাতুন (১০২) ও বড় জেঠা জালাল আহমদ (৭০)।

সে ছিপাতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুছা বাপের বাড়ি প্রকাশ মাওলানা মুনছুরের বাড়ির মরহুম রুহুল আমিনের ছেলে। অন্যদিকে একই বাড়িতে কয়েক ঘন্টার ব্যবধানে আকস্মিক তিনজনের মৃত্যুতে জনমনে এক ধরনের ভয় ও আতঙ্ক বিরাজ করছে। আকস্মিক এ মৃত্যুতে শোক জানিয়েছেন ছিপাতলী ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও বিশিষ্ট ব্যক্তি বর্গ।