নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে ৫৬ জুয়াড়ী আটক

হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের নজুমিয়ারহাটের পশ্চিমে বাথুয়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে ১ লাখ ৭৪৫০ টাকাসহ ৫৬জন জুয়াড়ীকে আটক করেছে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

বুধবার(৩০ জুন) রাত সাড়ে ১০ টার দিকে তাদেরকে আটক করেছে বলে জানান তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী।

বিষয়টি নিশ্চিত করে তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী সিপ্লাসকে মুঠোফোনে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে টাকাসহ ৫৬ জুয়াড়ীকে আটক করতে সক্ষম হই। হাটহাজারী, রাউজান, বোয়ালখালী থানা ও মোহরাসহ নগরীর বিভিন্ন জায়গা থেকে এই জুয়াড়ীরা আসতো। দীর্ঘদিন ধরে তাদেরকে আটক করার জন্য চেষ্টা করে আসছিলাম।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।