হাটহাজারী প্রতিনিধিঃ দেশকে করোনা মহামারী থেকে রক্ষা করতে সরকারের নিয়ম কানুন ও ধর্মমন্ত্রীর দিক নির্দেশনাকে মেনে চলে মসজিদে তারাবীর নামাজ ১২ জন পড়ে বাকিরা বাসায় নামাজ পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
শুক্রবার ২৪ এপ্রিল উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক,সাংস্কৃতিক,সাহিত্য ও ক্রীড়া প্রতিষ্ঠান মিতালী ক্লাব ও রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, জোন কর্ণফুলীর যৌথ উদ্যোগে ৪ শত পরিবারের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সিপ্লাস টিভি’তে সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, সরকারিভাবে সাত দফায় ৭৯ টন চাউল ও নগদ ৮০ লক্ষ টাকা হাটহাজারী উপজেলায় এসেছে। সেই চাউল ও টাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। সামনে আরো আসবে।
এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুচ গণি চৌধুরী, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ আলম, কর্ণফুলী জোনের অতিরিক্ত লেফটেন্যান্ট গর্ভমেন্ট মোঃ ওমর আলী ফয়সাল,মিতালীর সভাপতি শাকের উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল,মিতালীর সাবেক সভাপতি সৈয়দ জাকের হোসাইন, সৈয়দ হাবিবুল্লাহ দুলাল, প্রতিষ্ঠাতা সদস্য বজল আহম্মদ,সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,মিজানুর রহমান, মোঃ আজম,মোঃ তৌহিদুল আলম, আসাদুজ্জামান, আহম্মদ উল্লাহ, সোয়াইব মাহমুদ ও উক্ত ক্লাবের কার্যকরী সদস্যসহ আরো অনেকে।
মিতালী ক্লাবের সভাপতি শাকের উল্লাহ চৌধুরী বলেন, হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হবে। কোন জনসমাগম না করে আমাদের ক্লাবের সদস্যরা ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী গুলো দিয়ে আসবে।

