নিউজটি শেয়ার করুন

হাটহাজারীর ছিপাতলীতে শেখ রাসেল স্মৃতি সংসদ কমিটি গঠিত

সিপ্লাস ডেক্স: হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে শেখ রাসেল স্মৃতি সংসদ কমিটি গঠিত হয়েছে।

গত ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ আবু ফয়েজ এর সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগ নেতা মোঃ সাজেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিপাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম. মনির হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছিপাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আবেদীন জসিম।

এতে আরো উপস্থিত ছিলেন ছিপাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ মানিক, মোঃ সেলিম, মোঃ হারুন, মোঃ দিদার, যুবনেতা হানিফ বাবুল, জাহেদুল ইসলাম, মোঃ মাসুদ, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল করিম লিটন, যুগ্ম-সম্পাদক জি.এম নিশান, সদস্য মুহিবুদ্দিন শাওন প্রমুখ।

উক্ত সভাপতি মোঃ মুবিনুল আলম কে সভাপতি ও মোঃ নাঈম উদ্দীনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।