নিউজটি শেয়ার করুন

হাটহাজারী’র জাগৃতি ক্লাবে ঈদ-এ মিলাদুন্নবী (স.) খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম উত্তর জেলার ঐহিত্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান জাগৃতির ব্যবস্থাপনায় পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে পবিত্র খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উক্ত সংগঠনটির স্থায়ী কার্যালয়ের দ্বিতীয় তলায় নুরুল আলম চৌধুরী মিলনায়তনে ঈদ-এ মিলাদুন্নবী (স.) ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কফিল উদ্দিন মুন্না’র পরিচালনায় ও সভাপতি অ্যাডভোকেট মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল( মাস্টার্স) মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা কাজী মাওলানা শফিউল আলম নিজামী(মাঃ জিঃ আঃ)।

দোয়া মাহফিলে বক্তারা বলেন,সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান গুলো সামাজিক কর্মকান্ডের পাশাপাশি যদি সঠিক ইসলাম সম্পর্কে জ্ঞান চর্চা করে যুব সমাজকে এগিয়ে আনতে পারে তাহলে সমাজ থেকে মাদকসহ অপসংস্কৃতি দূর হবে। যেহেতু আমাদের মহানবী (সাঃ) সকল সৃষ্টির শ্রেষ্ঠ ও সর্বশেষ রাসুল এবং আমরা তাঁকে ভালোবাসি আল্লাহর উদ্দেশ্যে, তাই প্রিয়নবীর পবিত্র শুভাগমণে খুশি হওয়া, তাঁকে নিয়ে আনন্দ করা তথা জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করা সর্বশ্রেষ্ঠ ইবাদত।

যারা ঈদে মিলাদুন্নবীকে বিদআত বলে, তারা বিভ্রান্ত, মুর্খ, নবীদ্রোহী ও পথভ্রষ্ট। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে জাগৃতি’র কার্যকরী পরিষদের সদস্যরাসহ ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও মুসল্লিরা অংশগ্রহণ করেন।