হাটহাজারী উপজেলা’র ছিপাতলী ইউনিয়নের কাজিরখীল এলাকায় জামেয়াতুল মদীনা মাদ্রাসা’র সুনাম দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে আছে। এখান থেকে লেখা-পড়া করে দেশ বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দ্বীনি ধর্ম মাযহার মিল্লাত তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করে যাচ্ছেন।
মাদ্রাসাটি পরিচালনার জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি রয়েছে।
মাদ্রাসায় বিভিন্ন শ্রেণির বিভিন্ন বিভাগের সর্বমোট ১০জন শিক্ষক ও ৩০০ জনের অধিক শিক্ষার্থী রয়েছে।
দেশের বিভিন্ন স্থান থেকে আসা ছাত্রদের থাকার জন্য সুন্দর হোস্টেলেরও ব্যবস্থা রয়েছে।
মাদ্রাসায় প্রতি বছরের মত এবারও আগামীকাল সোমবার ৯ই ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ও ফাতেহা-ই ইয়াজদাহুম উপলক্ষে যিকির ও নাত মাহফিল যোহর থেকে জামেয়াতুল মদীনা মাঠে অনুষ্ঠিত হবে।
এতে দেশ বিদেশের বরেণ্য বহু আলেম উলামা সাংবাদিক কবি ও সাহিত্যিক উপস্থিত থাকবেন।
মাদ্রাসা পরিচালনা পরিষদের পক্ষ থেকে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে।
উল্লেখ্য,দা’ওয়াতে ইসলামী একটি অরাজনৈতিক সংগঠন, যা কোরআন ও সুন্নাত প্রচারের উদ্দেশ্যে বিশ্বের ২০০ টিরও অধিক দেশে আপন ইসলামী মারকাযের মাধ্যমে মুসলিম উম্মতের খিদমত করে যাচ্ছে। কোরআন ও সুন্নাতের শিক্ষাকে সাফল্যের সঙ্গে এগিয়ে নেয়ার লক্ষ্যে মাদানী কাজের বিভিন্ন বিভাগ তৈরী করা হয়েছে।
আবূ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার ক্বাদিরী রযবী ১৯৮১ সালে দা’ওয়াতে ইসলামী প্রতিষ্ঠা করেন।

