হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের মনাই ত্রিপুরা পাড়ায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে স্বাস্থ্য শিক্ষা ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ ও খেলার মাঠ উন্নয়ন এবং দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক।
এসময় পাড়ার ২০০ জন শিক্ষার্থীর মাঝে স্বাস্থ্য শিক্ষা ক্রিড়া ও সাংস্কৃতিক সামগ্রী ও ৬ টি দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মানের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
মঙ্গলবার(১৯নভেম্বর) বেলা ১২টায় হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য শিক্ষা ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ ও খেলার মাঠ উন্নয়ন এবং দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক ইলিয়াস হোসেন ত্রিপুরা পাড়ার অধিবাসীদের উদ্দেশ্য বলেন, সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ “আমার গ্রাম-আমার শহর”হাটহাজারী উপজেলার মনাই ত্রিপুরা পাড়া হবে বাংলাদেশর একটি রোল মডেল গ্রাম।একশ বছরের বেশী সময় ধরে অবহেলিত দুই ত্রিপুরা পাড়া এখন আর অবহেলিত নয়। আমরা যেভাবে শহরে সুযোগ সুবিধা নিয়ে থাকি ঠিক সেভাবে এ পাড়ার অধিবাসীরাও বসবাস করবে সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। লেখাপড়ার পাশাপাশি বিনোদনের জন্য খেলার মাঠ আমরা করে দিচ্ছি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়তে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্নের মধ্যে আপনারাও থাকবেন। আমরা যেভাবে সুযোগ সুবিধা নিয়ে থাকি আপনারাও সেভাবে সুযোগ-সুবিধা পাবেন।
বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করার অনুরোধ জানিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন আপনাদের এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করে দেয়া হয়েছে সেখানে সন্তানদের নিয়মিত পাঠাবেন। পরবর্তীতে কষ্ট করে হলেও স্কুল, কলেজে পাঠাবেন। লেখাপড়া সংক্রান্তে আপনাদের সব ধরনের খরচ জেলা প্রশাসক হিসেবে আমি দায়িত্ব নিলাম। টাকার অভাবে যাতে কারো লেখাপড়ায় ব্যাঘাত না ঘটে। আপনাদের যে কোন সমস্যায় উপজেলা ইউএনও’র দ্বারস্থ হবেন জেলা প্রশাসকের দ্বারস্থ হবেন। আমাদের দরজা আপনাদের জন্য সর্বদা খোলা। চলাচলের কাঁচা রাস্তা কিছু দিনের মধ্যে সলিন করে দেয়া হবে । আপনাদের দাবীনুযায়ী প্রার্থনার জন্য একটি মন্দির করার কথা বলে ছিলেন সেটি করে দিয়েছি। সেই মন্দিরে এবারে আপনার দূর্গাপুজা করতে পেরেছেন।
এতে আরো বক্তব্যে রাখেন, ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস মিয়া তালুকদার প্রবীণ সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। শুরুতে শুভেচ্ছা বক্তব্যে রাখেন ত্রিপুরা পাড়ার পক্ষে শচীন ত্রিপুরা।
অনুষ্ঠান শেষে ঐ পাড়ার ২০০ জন শিক্ষার্থীর মাঝে স্বাস্থ্য শিক্ষা ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী ও ৬টি দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।








