নিউজটি শেয়ার করুন

হাটহাজারীর লেগুনা চালকের খুনি সেন্টমার্টিনে গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: হাটহাজারীর সীমান্তবর্তী চন্দ্রবিল এলাকার লেগুনা চালক নাজমুল খুনের আসামি ইমনকে (২৩) সেন্টমার্টিন থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ এর এএসপি মাহমুদুল হাসান মামুন বলেন, ইমন ঘটনার পর থেকে পলাতক ছিলেন। সম্প্রতি আমরা খবর পায় সে সেন্টমার্টিন এলাকায় আত্মগোপনে আছেন। একপর্যায়ে সেখানে অভিযান পরিচালনা করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।

খুনের শিকার নাজমুল ও গ্রেফতার ইমন দুজনই হাটহাজারী এলাকার বাসিন্দা। এর আগে ঘটনার সাথে জড়িত রাজু নামের একজনকেও গ্রেপ্তার করা হয়েছে। গত ৯ নভেম্বর হাটহাজারী উপজেলার চন্দ্রাবিল এলাকা থেকে লেগুনা চালক নাজমুলের মরদেহ উদ্ধার করে হাটহাজারী থানা পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।