নিউজটি শেয়ার করুন

হাটহাজারীর সন্তানকে ঢাকায় সারা বাংলাদেশ ভিত্তিক ক্লাসরুম গ্রুপের সম্মাননা প্রদান

হাটহাজারী প্রতিনিধিঃ দেশে সৃষ্ট করোনা পরিস্থিতির শুরুতে মাক্স, ডাক্তার ও সংবাদকর্মীদের পিপিই, গৃহবন্দী হয়ে পড়া কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী, মসজিদের কাজ ও আর্থিক অনুদানসহ সমাজে বিভিন্ন উন্নয়ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন মোঃ মিজানুর রহমান সাত্তার।
সমাজের অসহায় ও হত দরিদ্রদের মাঝে আরো কাজ করার জন্য মরহুম বাবার নামে প্রতিষ্ঠা করেছেন মুক্তিযোদ্ধার চিকিৎসক ডাক্তার আব্দুস সাত্তার ফাউন্ডেশন।
এই জন্য সারা বাংলাদেশ ভিত্তিক ক্লাসরুম গ্রুপ এসএসসি ২০০১ ব্যাচের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার একটি রেস্টুরেন্টে হাটহাজারীর সন্তান মিজানুর রহমানকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রধান করছেন।
শুক্রবার ২৩ অক্টোরব সন্ধ্যায় ঢাকা উত্তরায় একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে মুক্তিযোদ্ধার চিকিৎসক ডাক্তার আব্দুস সাত্তার ফাউন্ডেশনোর প্রতিষ্ঠাতা মিজানুর রহমান সিপ্লাসকে বলেন, গত বুধবার আমার মোবাইল ফোনে একটি কল আসে, জানতে চাই আমি মিজানুর রহমান কি না। বলি আমি মিজানুর রহমান। তারপরে তারা শুক্রবার ঢাকায় যাবো কিনা জানতে চায়।
তারা বলেন আমরা ক্লাসরুম গ্রুপ এসএসসি ২০০১ ব্যাচ। আমরা বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে জানতে পারি আপনি সমাজে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। এজন্য আমরা আপনাকে সামান্য একটি সম্মাননা স্মারক প্রদান করতে চাই। তারপরে ঢাকায় এসে দেখি তারা যে সম্মাননা আমাকে দিয়েছেন আমি তার যোগ্য নয়। এ অনুষ্ঠানে এসে বুঝতে পেরেছি সমাজে ভাল কাজ করলে কোনদিন বৃথা যায় না।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত প্রায় সাবাই নিজ নিজ কর্মস্থানে সমাজ সেবায় নিয়োজিত।