হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারী সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক ভোরের কাগজের হাটহাজারী প্রতিনিধি সাংবাদিক বাবলু দাশের মাতা বিন্দু রানী দাশ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
বুধবার (৯ডিসেম্বর ) সকালে চট্টগ্রাম মহানগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধ্যক্যজনিত রোগের চিকিৎসায় তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন।
মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিন্দু রানী দাশের মৃত্যুতে হাটহাজারী প্রেস ক্লাব, হাটহাজারী সাংবাদিক সমিতি, হাটহাজারী সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ ও হাটহাজারীতে কর্মরত সংবাদকর্মীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।








