ফটিকছড়ি প্রতিনিধি: হাটহাজারী থেকে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার শাহচৌমহনী এলাকায় এসে ৪টি নলকূপ চুরি করে পালিয়ে যাওয়ার সময় ২ যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
শনিবার(৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নাজিরহাট পৌরসভার শাহচৌমহনী এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতেই ফটিকছড়ি থানা পুলিশ ৪ টি নলকূপ ১টি সিএনজিসহ ২ যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃতরা হচ্ছেন হাটহাজারী উপজেলার চারিয়া বোর্ড স্কুল এলাকানর ওয়াহেদ আলী তালুকদার বাড়ীর জাহাঙ্গীর আলমের পুত্র আমান উল্লাহ টিপু(২৫), একই এলাকার চারিয়া সিকদার পাড়ার সেলিমের পুত্র মোঃ সুজন(২১)।
এলাকাবাসী জানায়, মসজিদসহ এলাকার ৪টি নলকূপ চুরি করে সিএনজি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা দেখতে পেয়ে তাদেরকে ধাওয়া করে নাজিরহাট ঝংকার মোড় তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।
এ বিষয়ে ওবায়দুল আলম বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেছেন এ ব্যাপারে, ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম নাজিরহাট পৌরসভা শাহচৌমহনী এলাকা থেকে নলকূপ চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আটক করে। থানায় খবর দিলে রাতেই তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ছবিতে তিনটি নলকূপ দেখা গেলেও একটি নলকূপ মানবিক কারণে নলকূপ মালিককে বুঝিয়ে দেয়া হয়।








