নিউজটি শেয়ার করুন

হাটহাজারী আ.লীগের সাধারণ সম্পাদকের সুস্থতায় কোরআন ও দোয়া মাহফিল

হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমানের সুস্থতা কামনায় পৌরসভা আওয়ামী লীগের ১হতে ৯ নং ওয়ার্ডের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২১জুলাই) আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ)’র জামে মসজিদে বিকাল ৪টা থেকে শুরু হয়ে আসরের নামাজ শেষ করে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এই খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের সভাপতি মোঃ নাজিম উদ্দিন, ৩নং ওয়ার্ডের সভাপতি সৈয়দ বদরুল হক,৪নং ওয়ার্ডের সভাপতি এস.এম কাইয়ুম,৫ নং ওয়ার্ডের সভাপতি এস.এম সাহেদুর রহমান, ৭নং ওয়ার্ডের সভাপতি লোকমান চৌধুরী,৮নং ওয়ার্ডের সভাপতি মোঃ সেকান্দার তুহিন,৯নং ওয়ার্ডের সভাপতি সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ আলী, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন,১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এসকান্দার,মেখল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব,সৈয়দ নুরুল আলম,মোঃ সেলিম,মহিবুল হক,শাহজাদা স.ম এনাম,সাইদুল হক খোকন,মোঃ মুছা উপজেলা ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক মোহরম, সৈয়দ ইরফান ইউনুচ, ১নং ওয়ার্ড় ছাত্রলীগের নেতা হেলাল,কামাল উদ্দিন,ইলিয়াছ,তৈয়বসহ আরো অনেকে।
এতে মোনাজাত পরিচালনা করেন পৌরসভা আওয়ামীলীগের নেতা ও আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ)’র নাতি শাহাজাদা স.ম এনাম।