নিউজটি শেয়ার করুন

হাটহাজারী উপজেলায় ৩৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস

‘বঙ্গবন্ধু সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে মানসম্মত শিক্ষা অর্জনের কোন বিকল্প নেই। সেই লক্ষ্যেই সরকার শিক্ষা বিস্তারে নানামূখী প্রকল্প বাস্তবায়ন করছে। তারই সুত্র ধরে হাটহাজারী উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয়েছে। ফলে তুলনা মূলক ভাবে শিক্ষার হার বেড়ে চলেছে। এ ধারা অব্যাহত রাখতে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের আরো বেশি আন্তরিকতা প্রয়োজন রয়েছে।

বুধবার(১লা জানুয়ারী) বই উৎসব ২০২০ইং হাটহাজারী মেখল পুন্ডরীক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুদের হাতে নতুন বই বিতরণ উৎসবে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম।

উপজেলার আওতাধীন ৫৬টি মাধ্যমিক বিদ্যালয়,২১টি মাদ্রাসা,১৪৯টি প্রাথমিক বিদ্যালয়, ১৩১টি কেজি স্কুল ও নূরানী মাদ্রাসায় শিক্ষা বর্ষের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।নতুন বছরের নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠে।

অন্যদিকে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয়, হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য বিদ্যালয়েও বুধবার(১ জানুয়ারি) নতুন বই বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমীন।

এই বই বিতরণ উৎসবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা, বিদ্যালয়গুলোর পরিচালনা কমিটির সভাপতিসহ সকল সদস্যগণ এবং শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় ইউএনও রুহুল আমীন সিপ্লাসকে বলেন,উপজেলার ৩৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৫ লক্ষ নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। এসময় তিনি শিক্ষার্থীদের নতুন বই নিয়ে নতুন উদ্যমে পড়ালেখা করতে উৎসাহিত করেন।