সিপ্লাস প্রতিবেদক: ”দাড়ান কোথায় যান, ওসির কাছে কেন? দেখা করতে। অনুমতি ছাড়া দেখা করা যাবেনা। কোথায় অনুমতি নিতে হবে। ডিউটি অফিসার রুম থেকে। এটা নতুন নিয়ম করেছে ওসি স্যার।আমরা সংবাদকর্মী। সমস্যা নাই আপনি যেই হোন স্যারের নির্দেশ আগে অনুমতি লাগবে।’’
এমনি অপ্রিতিকর ঘটনা ঘটে স্থানীয় দুই সংবাদকর্মীর সাথে কনস্টেবল আলাউদ্দিনের। জনবহুল এলাকায় নব নিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলামের সাথে দেখা করতে অনুমতি নিতে হবে কর্মরত ডিউটি অফিসার থেকে এমনি নিয়ম চালু হয়েছে হাটহাজারী মডেল থানায়।
মঙ্গলবার এ সিদ্ধান্ত হয় বলে থানা সুত্রে জানা যায়। এর আগে কখনো এমন নিয়ম না থাকায় হঠাৎ স্থানীয় দুই সংবাদকর্মী পেশাগত দায়িত্ব পালন করতে ওসি’র সাথে সাক্ষাত করতে গেলে প্রথমে দায়িত্বরত কনস্টেবল আলাউদ্দিন এর কাছে বাঁধাগ্রস্থ হয়।
এ বিষয়ে অনলাইন টেলিভিশন সিপ্লাস টিভি’র হাটহাজারী প্রতিনিধি মো.আলমগীর হোসেন বলেন, ধর্ষণের একটি তথ্যের বক্তব্য নিতে থানার ওসির রুমে যাওয়ার সময় আমি ও সহকর্মী মাহমুদ আল আজাদকে কনস্টেবল আলাউদ্দিন দাড় করিয়ে বলেন কার কাছে যাবেন? পরে বললাম ওসি সাহেবের কাছে যাব। তিনি বললেন অনুমতি ছাড়া যাওয়া যাবেনা। কার থেকে অনুমতি নিতে হবে। কনেস্টেবল বলল আগে ডিউটি অফিসার থেকে অনুমতি নিয়ে তারপর যেতে পারবেন। এরকম নিয়মতো আগে ছিলনা, ওসি স্যার নতুন নিয়ম করেছে আজ থেকে। আমরা সংবাদকর্মী, তখন উত্তরে কনস্টেবল বলল যে হোন আপনারা, স্যারে বলে দিয়েছে ওনার কাছে যেই আসুক, আগে ডিউটি অফিসারের রুমে যেতে হবে। সেখান থেকে অনুমতি পেলে স্যারের কাছে যেতে পারবেন। কিন্তু ডিউটি অফিস রুমে কর্তব্যরত অফিসার ছিলনা। কিছুক্ষণ অপেক্ষা করার পর সেই কনস্টেবল রাগান্বিত হয়ে বলেন, আসেন স্যারের রুমে।
মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বিষয়টি জানার পর বলেন, আসলে আজ থেকে থানায় একটি নতুন নিয়ম করেছি। যে বা যারা আসুক আগে ডিউটি অফিসারের রুমে যাবে। তারপর যে কোন বিষয় নিয়ে কর্তব্যরত অফিসারের সাথে আলোচনা করবে।সে যদি না পারে তখন আমাকে কল দিয়ে ডিউটি অফিস থেকে বললে তখন ওসির কাছে আসবে। কেননা ডিউটি অফিসার কাজটি পারলে সেবা প্রার্থীরা কষ্ট করে আমার রুমে আসার দরকার কি।
তবে সাংবাদিকদের সাথে কনস্টেবলের এমন আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে।

