হাটহাজারী পৌরসভার ছড়ার উপরে নির্মিত ড্রেনের পাশ থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার ১৯মার্চ বিকাল ৩টার দিকে সিটি সেন্টারের পিছনে পৌরসভার ড্রেনের পাশ থেকে এই অজ্ঞাতনামা ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,স্থানীয়রা পৌরসভার ড্রেনের পাশে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এই অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে। তবে মৃত ওই ব্যক্তির কোন পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। লাশটি উদ্ধার করে হাটহাজারী মডেল থানায় নিয়ে আসা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার এস আই মোঃ আবেদ আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিপ্লাসকে বলেন, এখনো আমি ঘটনাস্থলে আছি। মৃত ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি। আলামত গুলো সংগ্রহ করছি।
তার বাম কানের নিচে চাকুর দাগ আছে, বয়স আনুমানিক ৩৫ বছর হবে।








