নিউজটি শেয়ার করুন

হাটহাজারী ধলই ইউনিয়ন ছাত্রদলের উদ্যােগে খাদ্য সামগ্রী বিতরণ

হাটহাজারী প্রতিনিধিঃ বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে হাটহাজারী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আজম চৌধুরী ও ধলই ইউনিয়ন ছাত্রদলের উদ্দ্যোগে এবং ধলই ইউনিয়ন বিএনপি’র সহযোগিতায় কর্মহীন মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার ১লা এপ্রিল ধলই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে করোনা ভাইরাসের কারনে সৃষ্ট সংকটে কর্মহীন দরিদ্র মানু‌ষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। ধলই ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও ছাত্রদলের কর্মীরা যে যার সামর্থ্য অনুযায়ী অনুদান প্রদান করে একটি দরিদ্র তহবিল গঠন করা হয়। উক্ত এলাকার ইউনিয়নের সদ্যসদের সাথে সমন্বয় করে যাতে কেউ বাদ না পড়ে সে লক্ষ্যে ঘরে ঘরে গিয়ে ছাত্রদলের কর্মীরা ত্রাণ সহায়তা পৌঁছে দেয়।

ত্রাণ বিতরণ কাজে অংশগ্রহণ করে চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন,মোঃ নাসিম উদ্দিন মেম্বার, সাজিম উদ্দিন চৌধুরী ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ আরো অনেকে। পরবর্তীতে দেশের পরিস্থিতি অনুযায়ী আবার ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তারা।