নিউজটি শেয়ার করুন

হাটহাজারী পৌরসভা ছাত্রলীগের সেক্রেটারী সাহেদের ব্যক্তিগত উদ্যোগে ইউএনও’র কাছে ত্রাণ হস্তান্তর

হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাহেদ সম্পূর্ণ নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে ৫০ পরিবারের জন্য ত্রাণ তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের হাতে।

বৃহস্পতিবার ২ এপ্রিল উপজেলা কার্যালয়ে এ ত্রাণ গুলো তুলে দেন তিনি। উদ্দেশ্য দেশের এই দুর্যোগে মানুষের পাশে দাড়ানো।

নিজে বন্টন না করে নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের কাছে হস্তান্তরের কারন হিসেবে সেক্রেটারী মোঃ সাহেদ জানান, যিনি সার্বক্ষণিক হাটহাজারীর মানুষের খবরাখবর নিচ্ছেন ঝুঁকি নিয়ে করোনার প্রাদুর্ভাব থেকে সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছেন, ওনার মত একজন মহান সরকারি কর্মকর্তার মাধ্যমে ত্রাণ দেয়াকে আমি উত্তম মনে করছি। এতে করে প্রকৃত গৃহবন্দী ও কর্মহীন মানুষরাই এই ত্রাণ সামগ্রী গুলো পাবে।

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাত্রলীগের সেক্রেটারী মোঃ সাহেদ মানুষের জন্য এগিয়ে আসাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এভাবে যদি যে যার অবস্থান থেকে এগিয়ে আসে তাহলে এ দুর্দিনে করোনা ভাইরাসের প্রভাবে গৃহবন্দী কর্মহীন মানুষ দু’মুঠো ডাল ভাত খেয়ে বেচেঁ থাকতে পারবে।