Site icon CPLUSBD.COM

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন আল্লামা শফি

সিপ্লাস প্রতিবেদক: হাটহাজারী মাদরাসার অনুষ্ঠিত শূরার সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসার মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন আল্লামা শফি। শূরা উনাকে ছদরে মুহতামিম নিযুক্ত করেন। মাদ্রাসা পরিচালনা করবেন শূরা কমিটি।

এছাড়া তার পুত্র মাওলানা আনাছ মাদানীকে মাদরাসা থেকে স্থায়ী অব্যাহতি দেয়া হয় এবং কক্সবাজারনিবাসী মাদরাসার শিক্ষক মাওলানা নুরুল ইসলামকে মাদরাসার সকল কার্যক্রম থেকে স্থায়ী অব্যাহতি দেয়া হয়।

এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন শূরা সদস্য মাওলানা সালাউদ্দিন নানুপুরী।

এর আগে গেলো বুধবার থেকে ৬ দফা আন্দোলনের দাবিতে আন্দোলন করছিলো মাদ্রাসার শিক্ষার্থীরা।