নিউজটি শেয়ার করুন

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ঘোষণার পরই মারা গেলেন মাওলানা আব্দুস সালাম চাটগামী

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ঘোষণার পরই মারা গেলেন মাওলানা আব্দুস সালাম চাটগামী

সিপ্লাস প্রতিবেদক: হাটহাজারী মাদরাসার শুরু বৈঠকে মহাপরিচালক ঘোষণার পরই মারা গেলেন মাওলানা আব্দুস ছালাম চাটগামী।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মাদারাসায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আশরাফ আলী নিজামপুরী বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার সকালে শুরা কমিটির বৈঠকে মাদারাসার মহাপরিচালক হিসেবে মুফতি আব্দুস ছালাম চাটগামীকেই বেছে নেওয়া হয় আহমদ শফীর যোগ্য উত্তরসূরি হিসেবে। বুধবার সকাল ১০টার দিকে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে শুরা কমিটির বৈঠক শুরু হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে বৈঠকে না গিয়ে নিজ কক্ষে অবস্থান করছিলেন আব্দুস ছালাম। সকাল ১১টার দিকে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে পাশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, শুরা কমিটির বৈঠকে মুফতি আব্দুস ছালামকে মহাপরিচালক করার পাশাপাশি মাওলানা শেখ আহমদকে প্রধান শায়খুল হাদিস এবং মাওলানা ইয়াহইয়াকে সহকারী পরিচালক করা হয়।

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ঘোষণার পরই মারা গেলেন মাওলানা আব্দুস সালাম চাটগামী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here