নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে এম এ সালামের সুস্থতা কামনায় দোয়া চাইলেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামের সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ছিপাতলী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগ।
বৃহস্পতিবার (২ জুলাই) খতমে কোরআন ও দোয়া মাহফিল থেকে তার রোগ মুক্তির জন্য দোয়া চাওয়া হয়।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছিপাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব নুরুল ইসলাম চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আবেদীন জসিম, মোহাম্মদ ইসমাইল হোসেন, সাবেক সাধারণসম্পাদক ওসমান গনি এনাম, সাবেক সহ সভাপতি জনাব মোতাহের হোসেন, ন.ম.সেলিম তালকদার, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ খোরশেদুজ্জামান, ছিপাতলী ইউনিয়ন কৃষকলীগের সাধারণসম্পাদক ফজলুল হক মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবদুল মন্নান তালুকদার, জিয়া উদ্দিন রনি, মোঃ ফারুক, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হানিফ বাবুল, সদস্য সচিব জাহেদ চৌধুরী, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খোরশেদুল আলম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল করিম লিটন, সদস্য মহিবুদ্দিন শাওন প্রমুখ।