নিউজটি শেয়ার করুন

হাতিয়ার স্বর্ণদ্বীপ থেকে শিশুসহ ৪৫ রোহিঙ্গা আটক

সিপ্লাস প্রতিবেদক: নোয়াখালীর ভাসনচর থেকে পালানো ৪৫ রোহিঙ্গাকে হাতিয়ার স্বর্ণদ্বীপ থেকে আটক করেছে স্থানীয়রা। এরমধ্যে ২৫ জন শিশুও রয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) তাদেরকে স্থানীয় এলাকাবাসী আটক করে।

আটককৃত রোহিঙ্গাদের মধ্যে ১০ জন পুরুষ,১২ জন মহিলা ও ২৫ জন শিশু রয়েছে।

তারা আব্দুল হামিদ (৩২), মহছেনা (২৮) জান্নাতআরা (১১) ইসমত আরা ( ৬) সাদিয়া আক্তার (৪) শওকতআরা (৯ মাস) সোনা আহাম্মদ (২৯) মো.ওসমান (৯) নুরু বেগম (৩০) সেনোয়ারা (২০) মিনু য়ারা (৩) সামছু আলম (৩৫) নজরুল ইসলাম (৩০) আয়েশা বেগম (২৯) আব্দুল্লাহ (৮) আব্দুর রহমান (৬) জান্নাতুল ফেরদৌস (৩) শাহানা (১৭) মো.জাহিদ হোসেন (২৭) নুরু বেগম (২২) মো.হামিদ হোসেন (৯) মো.কামাল হোসেন (৮) আছমা বিবি (৪) রিশমা বিবি (৩) রুপবাহান (৬৩) আমির হোসেন (৩০) নবীন সোনা (২৮) সৈয়দ নুর (১০) পারভিন আক্তার (৭) তসমিন আরা (৫) জয়নাল (৩২) মরজিনা (৩০) পারভিন আক্তার (২০) ইমমান হোসেন মাহমুদ (১২) মো.নয়ন (১৩) আছমা (৭) তাসকিন (২) রহমত উল্যা (৩৫) রুজিনা (২৫) মো.আলী (১৯) সহ ৪৭জন রোহিঙ্গা।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর জন্য বের হলে নৌকার মাঝি কৌশলে তাদের স্বর্ণদ্বীপে নামিয়ে চলে যায়। দুই দিন ধরে তারা না খেয়ে আছে বলে জানা গেছে। আটক ৪৫ রোহিঙ্গাদের মধ্যে ১৫ জন শিশু, বাকিরা বিভিন্ন বয়সের।

ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, কোস্টগার্ড হাতিয়ার একদল সদস্য আটক রোহিঙ্গাদের স্বর্ণদ্বীপ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here