নিউজটি শেয়ার করুন

হাতিয়া চ্যানেলে সিমেন্টের কাঁচামালবাহী জাহাজ ডুবি

হাতিয়া চ্যানেলে সিমেন্টের কাঁচামালবাহী জাহাজ ডুবি

সিপ্লাস প্রতিবেদক: বঙ্গোপসাগরের হাতিয়া নতুন চ্যানেলের কাছে সিমেন্টের কাঁচামাল নিয়ে ‘এমভি ফুলতলা- ‘ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে।

শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নবী আলম।

তিনি বলেন, গত সপ্তাহে হাতিয়া নতুন চ্যানেলের ৪ ও ৫ নম্বর পজিশনের মধ্যে একটি জাহাজ ডুবেছিল। কিন্তু দুর্ঘটনা স্থলে বিআইডব্লিউটিএ’র মার্কিং না থাকায় এমভি ফুলতলা জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজটির মাস্টার আগের ডুবন্ত জাহাজের খেয়াল রাখতে না পারায় ফুলতলার তলা ফেটে পানিতে ডুবে যায়। জাহাজটিতে থাকা ১৩জন নাবিক পাশ দিয়ে যাওয়া এম ভি মুত্তাকিন নামের জাহাজে উঠে প্রান রক্ষা করে।