Site icon CPLUSBD.COM

হাতি-মানুষের সংঘাত নিরসনে রাঙ্গুনিয়ায় সচেতনতামূলক সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ  চট্রগ্রাম দক্ষিণ বনবিভাগ ও রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে হাতি-মানুষের সংঘাত নিরসনে জন সচেতনতামূলক সভা উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া বনবিট খুরুশিয়া রেঞ্জ অফিস প্রাঙ্গনে রোববার (২৯ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন খুরুশিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহবুব আলম। প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত মৎস্য খামারী এরশাদ মাহমুদ। প্রধান আলোচক ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য কর্মকর্তা খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন দুধপুকুরিয়া বিটের বিট কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম। সভায় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় হাতী ও মানুষের সংঘাত নিরসনে করণীয় শির্ষক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। হাতীর নিরাপদ আবাস্থল, তাদের খাদ্য নিরাপত্তা, পশু শিকারীর হাত থেকে হাতী রক্ষা, হাতীর আক্রমণ থেকে জীবন রক্ষা, ফসলের ক্ষতি, বসতবাড়ীর সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।