হালদা নদীর ইন্দিরা ঘাট এলাকা থেকে বালু উত্তোলনকারী একটি ড্রেজার জব্দ করে তা পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
মো. রুহুল আমিন জানান, অভিযানের ভয়ে দিনে না করে সন্ধ্যা হলেই ইন্দিরা ঘাটে ড্রেজার দিয়ে হালদা নদী থেকে বালু উত্তোলন করা হতো। চলত গভীর রাত পর্যন্ত।
‘রাতভর ড্রেজার চালু রাখায় ড্রেজারের শব্দ যেমন হালদার জীব বৈচিত্র্যে নেতিবাচক প্রভাব ফেলছিলো- তেমনি নিয়মিত বালু উত্তোলন করায় নদীর পাড়ও ভাঙছিল।’
তিনি বলেন, অভিযান চালিয়ে ওই এলাকা থেকে প্রায় ১ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। ড্রেজার মালিকের সন্ধান না পাওয়ায় ড্রেজারটি জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গত এক বছরেরও বেশি সময়ে হালদায় ৭১টি অভিযান চালিয়ে এক লাখ ৭১ হাজার মিটার ভাসা ও ঘের জাল, ছয়টি ড্রেজার এবং ১২টি বালু উত্তোলনকারী নৌকা জব্দ ও ধ্বংস করা হয়েছে বলে জানান ইউএনও রুহুল আমিন।








