Site icon CPLUSBD.COM

হালদায় ইঞ্জিন চালিত বালুসহ ১২টি নৌকা ও জাল জব্দ

সিপ্লাস প্রতিবেদক: বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ ও জীব বৈচিত্র্যসহ ডলফিন রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাটহাজারী উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার রাত ১টা এবং আজ শুক্রবার সকাল দশটা থকে সাড়ে বারটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গড়দুয়ারা ও উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গ্রাম পুলিশ এবং আনসার সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমীন বলেন, গত রাত এবং আজ সকাল থেকেেউপজেলার আজিমের ঘাটা, আমতুয়া, পোড়া কপালি স্লুইসগেট ঘাট এলাকার হালদা নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত ১২টা নৌকা থেকে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয় এবং ইঞ্জিন ধ্বংস করা হয়।

এছাড়াও গত রাত ১ টার সময় হালদা নদীর উত্তরে মাদার্শা ইউনিয়নে আমতুয়া থেকে ২ হাজার মিটার জাল জব্দ করা হয়। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।