নিউজটি শেয়ার করুন

হালদা নদীর ডলফিন রক্ষার নির্দেশ হাইকোর্টের

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন রক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৭২ ঘণ্টার মধ্যে পদক্ষেপ জানাতে বলা হয়েছে।

ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি নিয়ে হাইকোর্টের প্রথম আদেশ এটি।

মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গতকাল সোমবার চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে শুনানির জন্য একটি রিট আবেদন ই-মেইলের মাধ্যমে জমা দেয়া হয়।