Site icon CPLUSBD.COM

হালদা নদীর শাখা খালে ভেসে উঠলো মৃত ডলফিন

হালদা নদীর শাখা খালে ভেসে উঠলো মৃত ডলফিন

সিপ্লাস প্রতিবেদক: হাটহাজারীর হালদা নদীর শাখা খাল চেংখালিতে একটি মৃত ডলফিন ভেসে উঠেছে।

মঙ্গলবার(৬জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার চেংখালি ব্রিজের নিচ থেকে স্থানীয়রা মৃত ডলফিনটি উদ্ধার করে ।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এলাকাবাসী মৃত ডলফিনটি দেখতে পায়। খবর পেয়ে আমরা গিয়ে ভেসে উঠা ওই ডলফিনটি মাটি চাপা দিয়েছি।