Site icon CPLUSBD.COM

হালদা পাড়ের জেলে পরিবারের জন্য ভালবাসার থলে

সিপ্লাস ডেস্ক: আজ শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় হালদা নদীর মা মাছ এবং ডলফিন রক্ষায় এবং করোনা মোকাবেলায় সচেতনতা সৃষ্টি ও খাদ্য সহায়তার অংশ হিসেবে গুমান ইউনিয়নের হালদা পাড়ের জেলেদের সাথে জনসচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন গুমানমর্দন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান।

এই বছরের মত প্রতিটি বছরেই যেনো ডিম উৎপাদন হয় সেজন্য হালদা নদী পাহারা দেয়া এবং যত্ন করার আহবান জানানো হয় জেলেদের।

অনুষ্ঠানে দুই পল্লীর ৭০টি জেলে পরিবারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তুলে দেয়া হয় ভালবাসার থলে।