নিউজটি শেয়ার করুন

হালাল ব্যবসায় প্রশান্তি রয়েছে- নাজিরহাটে সৈয়দ সাইফুদ্দীন হাসানী

মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া মুঈনিযা মনজিলের সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসূফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী আল মাইজভান্ডারী বলেছেন, জনগণকে জিম্মি করে ব্যবসায় কোন বরকত নেই, হালাল ব্যবসায় প্রশান্তি যেমন রয়েছে, তেমনি আল্লাহ প্রচুর বরকত দিয়েছেন।

১৫ ডিসেম্বর ফটিকড়ির নাজিরহাট পৌরসভার ঝংকারস্থ মফজল আহমদ মসজিদ ও নাজমা-মিয়া সেন্টারের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত মন্তব্য করেন। উদ্বোধক ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ-দৌলা।

মফজল আহমদ ট্রাস্টের চেয়ারম্যান হাজী মফজল আহমদের সভাপতিত্বে বিশষ ছিলেন কাউন্সিলর মোহাম্মদ সোলেমান, মুক্তিযোদ্ধা বদিউল আলম, আওয়ামী লীগ নেতা ইসমাঈল হোসেন দুলাল, বজল আহমদ সওদাগর, আনোয়ার হোসেন আজম, মোকাম্মেল হক শাহ, আনোয়ার পাশা মেম্বার, মাওলানা ইব্র্রাহিম, দিদারুল আলম, মন্জু মিয়া প্রমূখ।পরে, প্রধান অতিথি আখেরী মুনাজাতে দেশ ও বিশ্ববাসীর শান্তি কামনা করেন ।