Site icon CPLUSBD.COM

হালিশহরের আবদুপাড়া পুকুরে ভেসে উঠলো শিশুর লাশ

সিপ্লাস প্রতিবেদক: নগরীর হালিশহর আবদুপাড়া পুকুরে ভেসে উঠেছে দুই দিন আগে হারিয়ে যাওয়া এক শিশুর লাশ।

হালিশহর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার(২৯অক্টোবর) সকালে আবদুপাড়া পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, গত সোমবার(২৬অক্টোবর) বিকালে পাহাড়তলী থানাধীন হালিশহর শাপলা আবাসিক এলাকার সাইফুল ইসলাম জুয়েল ও মারজানা আক্তারের সন্তান মেহেরাব ইসলাম আরিয়ান(সাড়ে ৫বছর) নিখোঁজ হয়। বৃহস্পতিবার হালিশহর আবদুপাড়া পুকুরে শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, এ ব্যাপারে থানা আইনগত তদন্ত চালাচ্ছে।