সিপ্লাস প্রতিবেদক: নগরীর হালিশহর থানাধীন আব্বাস পাড়ায় ভাইয়ের বাসা থেকে নামাজ পড়তে বের হয়ে ১১দিন ধরে নিখোঁজ রয়েছেন যশোর শহরের হাটখোলা রোড ঝালাই পট্টির বাসিন্দা মো: আলমগীর শেখ(৪৭)।
আলমগীর গত ২১ডিসেম্বর যশোর থেকে চট্টগ্রাম শহরের হালিশহর থানাধীন আব্বাস পাড়ায় ভাই জাহাঙ্গীর শেখ এর বাসায় আসেন। পরে ২৫ডিসেম্বর মাগরিবের নামাজ পড়ার জন্য ভাইয়ের বাসা থেকে বের হয়ে আর ফিরেন নি তিনি। সম্ভ্যাব্য সকল স্থানে খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি।
বাসা থেকে বের হওয়ার সময় আলমগীরের পরনে ছিল লাল জ্যাকেট, লাল গেঞ্জি এবং খাকি রঙের প্যান্ট। আলমগীরের গায়ের রং কালো এবং উচ্চতা ৬ফুট। হাঁটার কারনে তার পায়ে ফোলা রয়েছে।
তিনি যশোহরের আঞ্চলিক ভাষায় কথা বলেন। এছাড়াও তার মানসিক রোগ আছে বলে জানিয়েছে তার পরিবার।
এ ব্যাপারে হালিশহর থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৩৭৮, তারিখ:৩১.১২.২০২০) করা হয়েছে।
কেউ আলমগীরের সন্ধান পেলে ০১৮২৪ ৭৫৪৮৯১(জাহাঙ্গীর শেখ), ০১৯১২ ৮১১৭৯০(মো. রুবাইদুল হক সুমন) নাম্বারে যোগাযোগের জন্য তার পরিবার অনুরোধ জানিয়েছে।








