নিউজটি শেয়ার করুন

হালিশহরে অভিনব কায়দায় চুরিকৃত চোরাই মোটরসাইকেলসহ চোর আটক

হালিশহরে অভিনব কায়দায় চুরিকৃত চোরাই মোটরসাইকেলসহ চোর আটক

সিপ্লাস প্রতিবেদক: বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকার জেলা পরিষদ আ/এ, ২নং জালালাবাদ ওয়র্ড, আল মক্কাভবন থেকে চোরাই মোটরসাইকেলসহ মোস্তাফিজুর রহমান(২৪) নামে এক চোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুন) ভোরে অক্সিজেন এলাকার জেলা পরিষদ আবাসিক এলাকা থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান(২৪), পিতা- হাজী আব্দুর রশিদ, সাং- আমিলাইশ, দক্ষিণ পাড়া, খলিলুর রহমানের বাড়ী, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- ফ্লাট নং ২০২, ৪১২ মক্কা ভবন, জেলা পরিষদ আ/এ, অক্সিজেন, ০২ নং জালালাবাদ ওয়ার্ড, থানা- বায়েজিদ বোস্তামী, জেলা- চট্টগ্রাম।

মামলা সুত্রে জানা যায়, ইপিজেড থানাধীন বন্দরটিলা নেভী হাসপাতাল গেইট এলাকার কেএমএল আমেনা নুর নিবাসী বিদেশী জাহাজের মেরিন ইঞ্জিনিয়ার গত ০৩ মাস আগে দেশে ছুটিতে থাকাবস্থায় মামলার বাদী শখের বশতঃ Tvs Apache RTR 4v Abs hvnvi যার রেজি নং চট্ট মেট্রো হ-১৯-৬৬২২ নতুন মোটর সাইকেলটি ক্রয় করেন।

পরবর্তীতে তাঁর শিপে যোগদানের ডাক আসায়। গত ২১ মে বাদী তাঁর ফেসবুক একাউন্ট হতে CTG BIKE sell BAZAR & DISCUSS নামক গ্রুপে উক্ত মোটর সাইকেল এর বিস্তারিত বিক্রির উদ্দেশ্যে পোষ্ট করেন। যাতে তিনি যোগাযোগের জন্য ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করেন।

উক্ত পোষ্ট করার পর পোষ্টে দেওয়া বাদীর ব্যক্তিগত মোবাইল নাম্বারে জনৈক ব্যক্তি গত ২৩ মে বিকাল সাড়ে পাঁচটার সময় ০১৮৩৯০৫২৮৭১ নাম্বার হইতে ফোন করে উক্ত মোটরসাইকেল ক্রয় করার জন্য বাদীর সাথে যোগাযোগ করে। বাদী সরল বিশ্বাসে উক্ত ব্যাক্তিকে তাঁর বর্তমান ঠিকানায় আসার জন্য বলেন। উক্ত ব্যক্তি ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টার সময় একটি প্রাইভটে কার নিয়ে বাদীর বর্তমান ঠিকানার বাসা তথা ঘটনাস্থল ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর বন্দরটিলা নেভী হাসপাতাল গেইট দক্ষিণ হালিশহর হাই স্কুলরে বিপরীত পাশে কেএমএল বিল্ডিং এর নীচে পাকিং এ আসিলে বাদী তাঁর মোটরসাইকেলটি তাকে দেখান।

তখন উক্ত ব্যাক্তি তাহার সাথে নিয়ে আসা প্রাইভেট কার বাদীর বর্তমান ঠিকানার বিল্ডিং এর নিচে পাকিং করে রাখে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি ট্রাইয়েল দিয়ে দেখার জন্য বলে। তখন বাদী প্রাইভেট কারটি উক্ত ব্যক্তির মনে করে মোটর সাইকেলটি তাকে ট্রাইয়েলের জন্য দেয়।

মোটরসাইকেল ট্রাইয়েল দিয়ে দেখার জন্য রোডে নিয়া যায়। র্দীঘ সময় অতিবাহিত হওয়ার পরও সে ফিরে আসে নাই। অতপর তাকে বারবার ফোন করা সত্বওে সে ফোন রিসিভ করে নাই। একবার ফোন রিসিভ করে সে আসছি বলে মোবাইল বন্ধ করে দেয়।

বাদী উক্ত ব্যাক্তির রেখে যাওয়া প্রাইভটে কারের ড্রাইভারকে তাহার নাম ও ঠিকানা সর্ম্পকে জিজ্ঞাসা করে জানতে পারেন, উক্ত প্রাইভেট কারটি সে মোবাইল ফোনে কল করে চট্টগ্রাম শহররের আতুরার ডিপো নামক এলাকা থেকে ভাড়ায় নিয়ে আসে। মোটর সাইকলে নিয়ে যাওয়া ব্যক্তি তার মালকি নয়।

এমনকি তার ভাড়াও প্রদান করেনি  বলে জানালে বাদীর সন্দেহ হয় যে, বাদীর সরলতার সুযোগে প্রতারণা করতঃ উক্ত অজ্ঞাতনামা চোর বাদীর বর্ণিত মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। বাদীর নিকট প্রতারক চোর কর্তৃক ঘটনার সময় ব্যবহৃত মোবাইল নম্বর ছাড়া আর কোন তথ্য নাই। বাদী তাঁর শখের মোটর সাইকেলের সন্ধান ও প্রতারক চোর/চোরদরেকে সনাক্তরে চেষ্টা করতঃ নিরুপায় হয়ে ইপিজেড থানায় এজাহার দায়ের করেন। বাদীর উক্তরুপ অভিযোগ প্রাপ্ত হয়ে অফিসার ইনচার্জ ইপিজেড থানা সূত্রোক্ত মামলা রুজু করেন।

উপ-পুলিশ কমিশনার (বন্দর) এসএম মেহেদী হাসান, বিপিএম (বার) জানান, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকার জেলা পরিষদ আ/এ, অক্সিজেন, ০২নং জালালাবাদ ওয়র্ড, আল মক্কাভবন হতে চোরাই যাওয়া মোটর সাইকেলটি ও ঘটনার সময় আসামী কর্তৃক ব্যবহৃত মোবাইল সেট সহ উক্ত আসামীকে আটক করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে সিএমপি ইপিজেড থানার মামলা নং-০১, তারিখ-০১/০৬/২০২১ইং, ধারা-৪২০/৩৮০ পেনাল কোড রুজু হয় এবং আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান