সিপ্লাস প্রতিবেদক: নগরীর হালিশহর ছোটপুল কাঁচাবাজার এলাকায় গ্যাস সিলিন্ডার লিক হয়ে আজিজুর রহমানের দোকান ও বসতঘর পুড়ে গেছে।
রোববার (৩১ মে) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলী আকবর জানান, সকাল ৭টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের ৪টি গাড়ি পাঠানো হয়। ৭টা ৫৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ারম্যানরা।
তিনি জানান, গ্যাস সিলিন্ডারের চুলা লিক হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের হিসাবে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।








