নিউজটি শেয়ার করুন

হালিশহরে এক কেজি কোকেনসহ মাদক ব্যবসায়ী আটক

নগরীর হালিশহর বড়পোল এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৬ কোটি টাকা মূল্যের এক কেজি কোকেনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন (৩৫)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন  বলেন, এক কেজি কোকেনসহ আনোয়ার হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। এসব কোকেনের দাম প্রায় ১৬ কোটি টাকা।