Site icon CPLUSBD.COM

হালিশহরে গৃহবধূ খুনের ঘটনায় স্বামী-শ্বাশুড়ি জড়িত: দেড় লাখ টাকায় খুনি ভাড়া(ভিডিও)

হালিশহরে গৃহবধূ খুনের ঘটনায় স্বামী-শ্বাশুড়ি জড়িত

সিপ্লাস প্রতিবেদক: হালিশহরে মাহবুবা মেহর নামের ৬ মাসের অন্তসত্বা গৃহবধূ খুনের ঘটনায় স্বামী ডা. এসএম গোফরান ও শ্বাশুড়ি নাজনীন আক্তার জড়িত আছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার(১৬ জুলাই) দুপুরে নগরীর ইপিজেড থানার হালিশহর নারকেলতলা হক সাহেবের গলির আবু নাছের মাস্টারের বাড়িতে খুনের এ ঘটনা ঘটে।

শুক্রবার রাতে নিহতের স্বামী ও শ্বাশুড়িকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে শনিবার সকালে খুনে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের ভাই ও মামলার বাদী মিশকাত খুনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

ডাকাতির কথা বলে খুনের ঘটনা ভিন্নখাতে নিতে চেয়েছিল বলে জানান নিহতের চাচা মৌলনা আতাউর রহমান নঈমী।

আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ইপিজেড থানার অফিসার ইনচার্জ উৎপল বড়ুয়া।

নিহত মাহবুবা মেহর খুনের দায়ে অভিযুক্ত স্বামী ডা. এসএম গোফরানের সম্পর্কে খালাতো বোন ও শ্বাশুড়ি নাজনীন আক্তারের বোনের মেয়ে।

নিজের মেয়ের মতো করে রাখার প্রতিজ্ঞা করে নাজনীন আক্তার করে গত চার বছর আগে তার ছেলের সাথে মাহবুবাকে বিয়ে দেন।

শুক্রবার পারিবারিক কলহের জেরে সন্ত্রাসীদের টাকা দিয়ে ভাড়া করে এই খুন করায় বলে জানিয়েছে নিহতের স্বজনরা।

বিস্তারিত ভিডিওতে..