নিউজটি শেয়ার করুন

হালিশহরে চোরাই মোবাইল ও ল্যাপটপসহ আটক ২

নগরীতে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নারী চিকিৎসক আটক

সিপ্লাস প্রতিবেদক: হালিশহর থানাধীন রামপুরা এলাকা থেকে চোরাই মোবাইল ও ল্যাপটপসহ অনিক (২২) ও জীবন (২২) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৯ আগস্ট) রাতে তাদের আটক করা হয়।

থানা সুত্রে জানা যায়, গত ২৫ আগস্ট মো. তাজুল ইসলাম নামের একব্যক্তি তার চারটি মোবাইল ও নগদ ৫৪ হাজার টাকা চুরি হয়েছে বলে থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

হালিশহর থানার এসআই শাহেদ আলম বলেন, রবিবার রাতে রামপুরা এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোবাইল ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আজ (সোমবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here