সিপ্লাস প্রতিবেদক: দক্ষিণ মধ্যম হালিশহরের টেকেরপাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা মো. মফিজুর রহমান (৪৩) নামের একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার আব্দুল সবুরের ছেলে। তিনি পেশায় টমটম চালক বলে জানা গেছে।
রবিবার (২০ জুন) দুপুর ১টায় এই ঘটনা ঘটে।
জানা যায়, আজ রবিবার সকালে নাস্তা করে সবাই বাসা থেকে বের হওয়ার পর কোনো এক সময় তিনি গলায় ফাঁস দেন। কিছুদিন ধরে তিনি মানসিক অস্থিরতায় ভুগছিলেন। তবে তিনি কাউকে কিছু বলেন নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বিকাল ৫টায় মফিজুর রহমান নামের একব্যক্তিকে গলায় ফাঁস দেয়া থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।








