Site icon CPLUSBD.COM

হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল

নগরীর উত্তর হালিশহর ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ্ব বাদশা আলমের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল শুক্রবার(৭ফেব্রুয়ারি) ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

মরহুম বাদশা আলম হালিশহর থানা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব লায়ন মোহাম্মদ ইলিয়াছের পিতা। এই উপলক্ষে ওয়ার্ড আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মোহাম্মদ এরশাদুল আমিন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আরিফুল আমিন, নাজিমুল ইসলাম মজুমদার, আবেদ মনসুর চৌধুরী, সুলতান আহম্মদ চৌধুরী, শামসুল আলম চৌধুরী, নাছির উদ্দিন চৌধুরী, ফেরদৌস ইসলাম, জানে আলম, আনোয়ারুল হক জসিম, আসাদুজ্জামান আসাদ, শহীদুল আমিন চৌধুরী, আশফাকুল আলম আশফাক, মখলজ্জামান নাছিম, সিরাজুল ইসলাম, মো. জসিম, মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।