Site icon CPLUSBD.COM

হাসপাতালে ভেন্টিলেটরে সন্তান প্রসব করলেন করোনায় আক্রান্ত তাসনিম

আজিম উদ্দিন অভি নিউইয়র্ক: নিউইয়র্কে ব্রুকলীন বসবাস করেন তাসনিম শাহীন ৩২ দিন আগে করোনায় আক্রান্ত হন তখন তিনি ছিলেন গর্ভবতী। করোনায় আক্রান্ত অবস্থায় তাকে জ্যামাইকা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার চরম অবনতি হলে তাকে ভেন্টিলেটরে দেয়া হয়। সেই সময় ডাক্তাররা তাসনিম শাহীন এবং তার সন্তানের জীবন নিয়ে শঙ্কার মধ্যে ছিলেন। তার এবং তার সন্তানের বাঁচার সম্ভাবনা ছিলো একেবারেই কম। বলতে গেলে কোমায় চলে গিয়েছিলেন তাসনিম। কিন্তু ডাক্তার এবং তাসনিমের পরিবার কখনো আশা ছাড়েননি।

তাসনিমের স্বামী শাহনেওয়াজ বলেন, একদিন ডাক্তার আমাকে কল করলেন এবং বললেন, আমার স্ত্রীর পেটের সন্তান ডেলিভারি করতে হবে। এই কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। স্ত্রীকে নিয়েই দু:চিন্তায় আছি, তারউপরে অজ্ঞান স্ত্রীর ডেলিভারি। আমি ডাক্তারকে বললাম, দেখুন ডাক্তার আমার আরও দুটো ছোট ছোট সন্তান রয়েছে। আপনি যা ভাল মনে করেন তাই করেন। ডাক্তার আমাকে বললো, বাচ্চা ডেলিভারি করতেই হবে। রিক্স হলেও আমি মনে করি এটা তোমার স্ত্রীর জন্য ভালো হতে পারে, অনাগত সন্তানের জন্যও। তা না হলে দুই জনের জীবনই বিপন্ন হতে পারে। আমি রাজি হলাম আমার কাছে আর কোনো অপশনও ছিলো না। ডাক্তার আমাকে প্রার্থনা করতে বললেন। আল্লাহর অশেষ রহমতে আমার সন্তান পৃথিবীর মুখ দেখলো। ডাক্তার তার স্বামীকে বলল কিছুদিন পর দেখা গেল তাসনিম নিজ থেকে নিঃশ্বাস নিচ্ছে। আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না। আমার ডাক্তারি জীবনে এটা প্রথম দেখলাম। আমার কাছে এটা ঘটনা মিরাক্যাল মনে হয়েছে।

তাসনিম সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞেস করলে,তার কী হয়েছে। তিনি বলেন, আমার যখন জ্ঞান ফিরতো আমি মনে করতাম আমি ঘুমিয়ে আছি, আমি দুর্বল। কিন্তু আমার জীবনে এতো কিছু ঘটে গেল আমি কিছুই বলতে পারলাম না।”

৩২ দিন ভেন্টিলেটরে থাকার পর তাসনিমের জ্ঞান ফিরেছে। জ্যামাইকা হাসপাতালে মা ও মেয়ে সুস্থ রয়েছে।