নিউজটি শেয়ার করুন

হাসপাতালে করোনা রোগী ভর্তি না করলে ৪ নাম্বারে ফোন

সিপ্লাস ডেস্ক: মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীকে সরকারি বা বেসরকারি হাসপাতাল ভর্তি না করলে সাথে সাথে চার নাম্বারে জানানোর জন্য বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। একই সঙ্গে সরকারি বা বেসরকারি হাসপাতালগুলোকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষের নম্বরগুলো হল: ০১৩১৩৭৯১১৩০, ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯, ০১৩১৩৭৯১১৪০

এতে বলা হয়, সরকারি বা বেসরকারি হাসপাতালে কোনো মুমূর্ষু কোভিড-১৯ (করোনাভাইরাস) রোগে আক্রান্ত বলে যদি সন্দেহ হয় এবং কোনো কারণে যদি তাকে উক্ত হাসপাতালে ভর্তি করানো সম্ভব না হয়, সে ক্ষেত্রে উক্ত রোগীকে অপেক্ষমাণ রেখে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের নিম্নোক্ত চারটি নম্বরের যে কোনোটিতে ফোন করে উক্ত রোগীর চিকিৎসা বা ভর্তি সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ পরামর্শ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো। নিয়ন্ত্রণ কক্ষ থেকে উক্ত রোগীর ভর্তি বা চিকিৎসা বিষয়ে করণীয় সমন্বয় করা হবে।